আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ‘ইউরোপে ইসলাম প্রসার ও অভিবাসন রোধ’ শীর্ষক এ সম্মেলন, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর (শুক্র ও শনিবার) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলন চেক প্রজাতন্ত্রের ‘ফ্রিডম এ্যান্ড ডিরেক্ট ডেমোক্রাসি’ পার্টির নেতা টোমিও ওকামোরার প্রস্তাবে অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপে তৎপর অপর কিছু ইসলাম বিরোধী ও অভিবাসন বিরোধী মুভমেন্ট ও দলের নেতারাও এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
সম্মেলনে ফ্রান্সের কট্টরপন্থী ন্যাশনাল ফ্রন্টের শীর্ষ নেতা ম্যারিন লে পেন, নেদারল্যান্ডের ডানপন্থী ফ্রিডম পার্টির বিতর্কিত নেতা গীট ওয়াইল্ডার্স, ইতালির নর্দান ইউনিয়ন পার্টির শীর্ষ নেতা ম্যাতিও স্যালভিনিসহ অস্ট্রিয়া ফ্রিডম পার্টির বেশ কয়েকজন এবং ইএনএফের কয়েকজন নেতা এতে অংশগ্রহণ করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।# আনাতোলি, ইকনা